1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭১ জন দেখেছেন

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি ২০২৬ এর বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ জুলাই লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক (অর্থ) আমিনুল হক, শিক্ষাবৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, পরিচালক আরিফুর রহমান এবং শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণীর মোট ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির