1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ”

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

“মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ”

আমিনুল ইসলাম জনি, মনোহরদী, নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলন উপলক্ষে আগত মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেছে ইমাম-উলামা ও ত্বলাবা পরিষদ মনোহরদী ও শুকুন্দী ইউনিয়ন ইমাম-ওলামা-তলাবা পরিষদ।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মনোহরদী কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে ‘খতমে নবুওয়াত মহাসম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

সম্মেলনে আগত মুসল্লিদের খেদমতে মানবিক উদ্যোগ হিসেবে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। এ সময় প্রস্তাবিত ইমাম-উলামা ও ত্বলাবা পরিষদ মনোহরদীর সভাপতি মাওলানা লুৎফর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা মাহমুদ, মাওলানা আশরাফ, ফজলে রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত থেকে শরবত বিতরণ কার্যক্রমে অংশ নেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস। ভবিষ্যতেও মনোহরদী উপজেলার ইসলাম, আলেম-উলামা, তরুণ সমাজ ও মানবতার কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তারা মহান আল্লাহর দরবারে নিজেদের নিয়তকে রিয়ামুক্ত রেখে এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করার জন্য দোয়া কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির