1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন”

  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন”

খুলনা,জেলা প্রতিনিধি:
ডিএইচএমএস ২০২৬-২৭ শিক্ষা বর্ষে খুলনা হোমিওপ্যাথি কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার কৃতিত্বের পরিচয় দিয়েছেন কয়রার মাস্টার মোক্তার হোসেন। তার এই অসামান্য সফলতায় শিক্ষক মহলসহ এলাকায় আনন্দের জোয়ার বইছে।
জানা যায় ৪ বছর ৫ মাস দীর্ঘ সময় কোর্সর, ডিএইচএমএস হোমিওপ্যাথি চিকিৎসা কোর্স ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় সারাদেশের বিভিন্ন বিভাগের ন্যায় খুলনাতেও অনুষ্ঠিত হয়। খুলনা হোমিওপ্যাথি কলেজ কেন্দ্রে বিভিন্ন পেশার ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৩২ জন কৃতকার্য হন। প্রত্যেক পরীক্ষার্থী ৪টি ইনস্টিটিউটে চয়েজ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আজ ২ নভেম্বর রবিবার
এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের সুপরিচিত নাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সিনিয়র শিক্ষক মোক্তার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে মোক্তার হোসেন বলেন,আমি একজন শিক্ষক। কর্মজীবন অতিবাহিত হওয়ার পর হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করতে চাই। চাকরি জীবন শেষে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। অর্থের জন্য নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।
এলাকাবাসীর প্রত্যাশা, তার এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত কয়রা অঞ্চলের সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত হোমিওপ্যাথি সেবা পাবেন এবং তিনি একজন আদর্শ সেবক হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবেন।
মোক্তার হোসেন।
খুলনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির