1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা”

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

“খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব নেতা ও সাংবাদিক অংগ্য মারমা। ৩৪ নম্বর সংরক্ষিত সংসদীয় আসনের সংসদ সদস্য মাধবী মারমার প্রতিনিধি হিসেবে তাঁকে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে মনোনীত করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্যাডে সংসদ সদস্য মাধবী মারমার স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

মানিকছড়ি উপজেলার গঞ্জপাড়ার স্থায়ী বাসিন্দা অংগ্য মারমা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, যুব সংগঠন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসাধারণ সম্পাদক এবং মানিকছড়ি উপজেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরেছেন। জাতীয় দৈনিক মানবকণ্ঠ, সরেজমিন বার্তা ও এই বাংলা পত্রিকায় এবং স্থানীয় দৈনিক অরণ্য বার্তা ও আলোকিত পাহাড় পত্রিকায় জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পাশাপাশি সিএইচটি বার্তা, আজকের প্রতিদিন ও বার্তা বাজারসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার বাইরেও সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে রয়েছে তাঁর সম্পৃক্ততা। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এবং সমবায় অধিদপ্তরের অন্তর্ভুক্ত দি মারমা ক্রেডিট ইউনিয়নের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সমবায় সংগঠনের কার্যক্রমে ভূমিকা রেখেছেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অংগ্য মারমা সংসদ সদস্য মাধবী মারমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির