1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক গ্রেফতার”

  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

লালপুরে বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক গ্রেফতার”

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (১১ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩, অধ্যাদেশ ২০২৫)-এর ৯(১) ধারায় ১০ জুলাই লালপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। গত ৯ জুলাই রাতে বাবার বাড়িতে অবস্থানকালে অভিযুক্ত ব্যক্তি কৌশলে অপর একটি শিশুকে অন্য ঘরে সরিয়ে দিয়ে ভুক্তভোগীর ওপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে ভুক্তভোগী নানাবাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম তদন্তভার গ্রহণের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ১০ জুলাই রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে অভিযুক্ত আঃ লতিফ (৩৭) বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ শেষে ১১ জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নসহ মামলার তদন্তের অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির