1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগ: নারী-শিশুসহ পরিবার চরম আতঙ্কে।”

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

​”মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগ: নারী-শিশুসহ পরিবার চরম আতঙ্কে।”

স্টাফ রিপোর্টার, বরিশাল বিভাগ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় কাকড়াবুনিয়া ইউনিয়নে কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়া এক কর্মীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৈদ্যপাশা গ্রামের ভুক্তভোগী কামরুল হাসান বশির ওরফে ডাক্তার স্বপন (৪০) তার পরিবারের নিরাপত্তা চেয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের বক্তব্য সূত্রে জানা যায়, ভুক্তভোগী কামরুল হাসান বশির ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ব্রাক এ আই কর্মী (প্রাণি সেবা) হিসেবে নিয়োজিত। তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় দুই বছর আগে একই গ্রামের সেলিম চৌকিদারের পুত্র মো. ইয়াছিন মিয়াকে (২৫) তার ব্যক্তিগত কাজের সহায়তাকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইয়াছিন মিয়ার কর্মকাণ্ড এবং আচরণে অসন্তুষ্টির কারণে তাকে ছয়-সাত দিন আগে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

​ভুক্তভোগীর স্ত্রী মোসা.ঝুমুর বেগম এবং তাদের ছেলে জানান, অব্যাহতি দেওয়ার পর থেকেই ইয়াছিন মিয়া এবং ইয়াছিন মিয়ার ভাড়া করা জনৈক এক যুবক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৮ জুলাই ২০২৬ তারিখ সকালে ইয়াছিন মিয়া তার সহযোগী নিয়ে ভুক্তভোগীর বসতবাড়ির সামনে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধামকি দিয়ে যায়। পরিবারটির অভিযোগ, ইয়াছিন পুনরায় তাকে কাজে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে অস্বীকৃতি জানানোয় সে মাদক দিয়ে ফাঁসানো, বসতবাড়ি ও দোকানে আগুন দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়।

​ভুক্তভোগীর স্ত্রী বলেন, “ওরা আমাদের কাছে টাকা চাচ্ছে। চাঁদাবাজি করছে। আমার স্বামী বাড়িতে না থাকায় ওরা ইয়াছিন আর জনৈক ঐ যুবক মিলে আমাদের ওপর উৎপীড়ন চালাচ্ছে। আমি সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি আরও জানান, পুরো পরিবার ইয়াছিন ও তার সহযোগীদের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে বাড়ির শিশুদের নিয়ে তারা শঙ্কার মধ্যে রয়েছেন।

​ভুক্তভোগী কামরুল হাসান বশির জানান, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযুক্ত ইয়াছিন মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের ব্যাপারে ইয়াছিন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল ইসলাম জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির