1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

পঞ্চবটী-চাষাঢ়া সড়কে তীব্র জলাবদ্ধতা: চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে সাধারণ মানুষ”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

​”পঞ্চবটী-চাষাঢ়া সড়কে তীব্র জলাবদ্ধতা: চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে সাধারণ মানুষ”

​”এম, এ, মানিক
স্টাফ রিপোর্টার ।”

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চবটী থেকে চাষাঢ়া সংযোগ সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যাচ্ছে। নোংরা ও ময়লা পানির নিচে ঢাকা পড়ে গেছে সড়কের বড় বড় গর্ত, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

​আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চবটী-চাষাঢ়া সড়কের ফতুল্লা অংশের বিস্তীর্ণ এলাকা জুড়ে নোংরা পানি জমে রয়েছে। সড়কের ওপর দিয়ে ট্রাক, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। নোংরা পানির নিচে থাকা খানাখন্দ দেখতে না পাওয়ায় প্রায়শই যানবাহনগুলো উল্টে যাচ্ছে কিংবা বিকল হয়ে পড়ছে।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তায় চলাচল করা এখন আমাদের জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি রাস্তায় উঠে আসে। হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, আর রিকশা বা ইজিবাইক চালকেরাও এই নোংরা পানির মধ্য দিয়ে যেতে চায় না। গেলেও দ্বিগুণ ভাড়া দাবি করে।”

​সড়কটিতে চলাচলকারী কয়েকজন যানবাহন চালক জানান, জলাবদ্ধতার কারণে গাড়ির পার্টস নষ্ট হয়ে যাচ্ছে এবং চাকা গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বিশেষ করে পণ্যবাহী ভারী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো এই সড়কে এসে চরম বিপাকে পড়ছে।

​এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল দশা চললেও এটি স্থায়ীভাবে সংস্কার বা পানি নিষ্কাশনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তাটি পুনর্নির্মাণ করা না হলে এই অঞ্চলের মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির