1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

“নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক”

(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
নেত্রকোনায় প্রাইভেটকারে করে মাদক পাচারকালে ১১৯০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ ২২ হাজার পাঁচশো টাকা জব্দ করা হয়।
কত ১৪ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটের সময় নেত্রকোনা সদর থানাধীন বাংলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা-বারহাট্টা সড়কে এ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে,
গ্রেফতারকৃতরা হচ্ছেন – নেত্রকোনা সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের নওয়ানগর (এসডিও বাড়ি) এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া (মসজিদ কোয়ার্টার) এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।
ডিএনসি সূত্র জানায়, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বহনকৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি সর্বদা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদক অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী তাদের এ ধরণের গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তারা তাদের কঠোর মতামত ব্যক্ত করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির