1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

উপাচার্যের সঙ্গে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

উপাচার্যের সঙ্গে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত”

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ড. এস. এম. হেমায়েত জাহান।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ।

মতবিনিময় সভায় উপাচার্য বলেন, “সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই একজন আদর্শ সাংবাদিকের দায়িত্ব। প্রতিকূল পরিবেশ, দুর্যোগ, যুদ্ধ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ বা আয়না। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তা বস্তুনিষ্ঠভাবে মানুষের সামনে তুলে ধরেন। রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তিনি বস্তুনিষ্ঠ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের এ ধরনের সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় পর্বে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, সংবাদ সংগ্রহে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু সমস্যা ও প্রত্যাশার বিষয় উপাচার্যের কাছে তুলে ধরেন। উপাচার্য বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে যৌক্তিক সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ এবং সদস্য জয় ভাঙ্গি, মুশতাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেছা লাবনী, মঈন উদ্দিন, সালাউদ্দিন আহম্মদসহ অন্যান্য সদস্যরা।

সভার শেষ পর্বে পবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য ও সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির