1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা”

  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

​”নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা”

(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রামের ঘটনা স্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহফুল (৩৫)নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া( পশ্চিম পাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
ভিকটিমের মা জানান,গত ২৫/৭/২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ এর দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ রোববার ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখে ভিতর প্রবেশ করে, বিছানায় রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছান এবং তথ্য অনুসন্ধান শুরু করেন। স্থানীয় সূত্রে, জানা যায় যে, প্রতিবেশী শফিকুল ইসলাম (৪০) পিতা- সুরুজ আলী মাতা- সমলা আক্তার সাং দুআনী দুধকুড়া এর সহিত জমিসংক্রান্ত বিগত দীর্ঘদিনে যাবৎ বিরোধ চলছিল। হয়তো এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। তবে এ ব্যাপারে
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে। লাশ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির