1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান”

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত প্রায় ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছগুলো ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের সদস্যরা অংশ নেন।

খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শহরের নিচু বাজার এলাকায় সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি হচ্ছে। খবর পাওয়ার পর উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং জনস্বার্থে তা ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিক্রেতাসহ আশপাশের ব্যবসায়ীদের আফ্রিকান মাগুর, পিরানহাসহ নিষিদ্ধ ঘোষিত কোনো মাছ ভবিষ্যতে বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন, আফ্রিকান মাগুর একটি অত্যন্ত আক্রমণাত্মক ও রাক্ষুসে স্বভাবের মাছ। এটি যে জলাশয়ে থাকে সেখানে অন্য দেশীয় মাছ ও বিভিন্ন জলজ প্রাণী টিকে থাকতে পারে না। ফলে স্থানীয় প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, এ কারণেই বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ২০০০ সালের বিধিমালার মাধ্যমে এ মাছকে নিষিদ্ধ প্রজাতির তালিকাভুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির