1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

“ছয় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বিবিএ ও সিএসই ফ্যাকাল্টির ক্লাসরুমের সংকট অবসান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

“ছয় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বিবিএ ও সিএসই ফ্যাকাল্টির ক্লাসরুমের সংকট অবসান”

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট কাটিয়ে উঠতে উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন ছয় তলা একাডেমিক ভবন। এই ভবনের মাধ্যমে ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট দূর হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। ফিতা কেটে ও স্মারক ফলক উন্মোচনের মধ্য দিয়ে তিনি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভবনটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, একটি ভবন কেবল ইট-পাথরের কাঠামো নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন, গবেষকের চিন্তা ও একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিপ্রস্তর। তিনি বলেন, “আজ যে ভবনের দ্বার উন্মোচিত হলো, এটি আগামী দিনের জ্ঞানচর্চা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।” আধুনিক অবকাঠামো ছাড়া বিশ্বমানের শিক্ষার্থী গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেবল অবকাঠামোগত বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণাঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের ভবিষ্যৎ। তার ভাষায়, পবিপ্রবিকে দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।

একাডেমিক ভবন উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব আয়োজিত ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। এ সময় তিনি বলেন, একটি সবুজ ক্যাম্পাস মানেই সুস্থ, সচেতন ও দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়ের প্রতীক এবং একটি গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বীজ রোপণ করে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের উদ্যোগে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রফেসর ড. মো. জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত দুই কর্মকর্তাকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির