1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মৌলভীবাজারে কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন পালিত

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

মৌলভীবাজারে কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন পালিত
রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে।

রবিবার (২ আগষ্ট) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার জেলা শহরের সৈয়ারপুর ফরেস্ট অফিস রোডস্থ অপরাজিতা ভবন তৃতীয় তলায় কবি রিপন কান্তি ধর রুপক পরিচালিত প্রতিষ্ঠান সেলফ কনফিডেন্সে কোচিং সেন্টারে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেট বিভাগ (নিবন্ধন নং এস,আর,১৪৩২৯-২৫) আলোচনা সভা ও সংগীত সন্ধ্যার আয়োজন করে।

ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মাসুদ পারভেজ এর অনলাইনে সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবির হোসেন, অন্তরা রিনা, মৌলভীবাজার ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিশ্বজিত দেব, মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব শাখার সহায়ক দয়াময় গোস্বামী, মৌলভীবাজার হিন্দু কল্যাণ ট্রাস্টের অফিস সহকারী শ্রীকান্ত চন্দ, সংগীত শিল্পী প্রার্থ বৈদ্য প্রমুখ। এসময় একঝাঁক শিশু-কিশোর শিক্ষার্থী এবং কবির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুরবী বৈদ্য স্নেহা, বিশ্বজিত দেব, শিল্পী বৈদ্য, মোহনা এবং কবি রিপন কান্তি ধর রুপক প্রমুখ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে চা-নাস্তা পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা শহরের মনু নদী অববাহিকায় শৈশব, যৌবন পেরিয়ে বেড়ে উঠা রিপন কান্তি ধর রুপক একাধারে কবি, ছড়াকার, সংগীতশিল্পী, সাংবাদিক ও সংগঠক হিসেবে সুধীমহলে চিরচেনা পরিচিত মুখ। সদ্য সমাপ্ত এলএলবি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ রুপক একজন সুপরিচিত ও জনপ্রিয় সমাজসেবক, গ্রাম ডাক্তার এবং ফার্মাসিস্ট। সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। নব্বইয়ের দশক থেকেই দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাঁর কবিতা ও ছড়া প্রকাশিত হয়ে আসছে। ১৯৯৪ সালে তিনি সিলেট বেতারে সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তেও সংগীত পরিবেশনের সুযোগ লাভ করেন, তিনি বিভিন্ন মঞ্চে যাত্রাপালা, নাটক, অভিনয় করেন। তাঁর কণ্ঠ ও সংগীতপ্রেম স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।

রিপন কান্তি ধর রুপক বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি, ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন নংজ এস,আর,১৪৩২৯-২৫) সিলেট বিভাগীয় সমন্বয়ক সহ বেশকিছু সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও উন্নয়নমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন দৈনিক স্বদেশের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করছেন। তিনি বিভিন্ন সময়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভারত ভ্রমণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির