1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সকল কর্মকর্তা কর্মচারী বরখাস্ত”

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সকল কর্মকর্তা কর্মচারী বরখাস্ত”

সাঈদ আল সাগর :
গাজীপুর সংবাদ প্রতিনিধি :

-নানা অনিয়ম, দুর্নীতি ও
সেবাপ্রার্থীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
‌ সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
পরিদর্শনকালে সেবাগ্রহীতা ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করা হয়। সরকারি সেবায় স্বচ্ছতা ফেরাতে ও জনগণের ভোগান্তি কমাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা বরখাস্ত’ বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। জেলা প্রশাসন স্পষ্ট করেছে, এই ব্যবস্থা কেবল কাশিমপুর ভূমি অফিসের কর্মচারীদের ক্ষেত্রেই নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির