1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে ঝুঁকেছেন কৃষক নিজামুদ্দিন”

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে ঝুঁকেছেন কৃষক নিজামুদ্দিন”

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের বাসিন্দা কৃষক মো. নিজামুদ্দিন খান মিশ্র মৎস্য ও ফসল চাষের মাধ্যমে সফলতার স্বপ্ন দেখছেন। তিনি মৃত তেজারত আলী খানের ছেলে।

সোমবার (৩ আগস্ট) সকালে নিজামুদ্দিন খান জানান, পৈতৃক সূত্রে পাওয়া বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বিলে তাঁর শতাধিক শতাংশ কৃষিজমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে পরিকল্পিতভাবে পাট ও ধানের চাষ করে আসছেন। এবার তিনি একই জমিতে সমন্বিতভাবে মাছ চাষ শুরু করেছেন।
তিনি জানান, পাট কাটার কয়েক দিন আগে জমিতে আমন ধানের বীজ ছিটিয়ে দেন। পরে পাট কাটার পর ধান ধীরে ধীরে বেড়ে ওঠে। বর্ষা মৌসুম শুরু হলে জমিতে রুই, কাতলা, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। ধান পরিপক্ব হওয়ার আগেই মাছ বিক্রির উপযোগী হয়ে ওঠে, ফলে একই জমি থেকে একাধিক উৎস থেকে আয় করা সম্ভব হয়।
এছাড়া জমির আইলে কলাগাছ এবং বিভিন্ন ধরনের মৌসুমি সবজির আবাদও করেছেন। এতে একই জমি থেকে ধান, পাট, মাছ, কলা ও সবজি উৎপাদন করে তিনি অতিরিক্ত আয় করছেন।
কৃষক নিজামুদ্দিন খান বলেন, “মিশ্র চাষের কারণে আমার পরিবারের সারা বছরের চাল, মাছ ও সবজির চাহিদা পূরণ হবে। সংসারের খরচ মিটিয়ে প্রতিবছর লক্ষাধিক টাকা সঞ্চয় করতে পারব।”
স্থানীয় কৃষকদের মতে, একই জমিতে একাধিক ফসল ও মাছের সমন্বিত উৎপাদন কৃষি ব্যয় কমানোর পাশাপাশি লাভ বৃদ্ধি করছে। নিজামুদ্দিন খানের এ উদ্যোগ এলাকায় অন্যান্য কৃষকদেরও মিশ্র চাষে আগ্রহী করে তুলবে বলে তারা মনে করছেন।

সংবাদ প্রেরক:
মোঃজাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির