1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু”

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু”

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা সংবাদদাতাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) নামে এক সাপুড়িয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলা উপলক্ষে সোমবার বিকেলে আজাদুল ইসলাম কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন।

পরে সাপটিকে প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সাপটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাকে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাত ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক জানান,রোগীকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবারের অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শিয়ালগাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, বিষধর সাপের দংশনের পর দ্রুত হাসপাতালে নিয়ে  চিকিৎসা দেওয়াই সবচেয়ে নিরাপদ ও ঝুকিমুক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির