“পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক নেত্রকোনার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া”
(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি)
পরকীয়ার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটকের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।গত
৩ আগস্ট সোমবার রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়টি সমঝোতার লক্ষ্যে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয় এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সালিশ বৈঠকের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা বিভিন্ন দাবি অনুযায়ী, বিবাহিত রিপন মিয়ার সঙ্গে পাশের গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনার জেরে স্থানীয় সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার শর্ত দেওয়া হয় বলে উপস্থিত লোকজন দাবি করেন। তবে এসব অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সত্যতা পাওয়া যায়নি।
ব্যক্তিগত ও কর্মজীবনে
রিপন মিয়া বিবাহিত এবং তাঁর স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৬ সালে ফেসবুকে ভিডিও তৈরির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাঁর পথচলা শুরু হয়। গ্রামীণ জীবনের সহজ-সরল উপস্থাপনা ও ঘরোয়া ধাঁচের ভিডিওর জন্য তিনি দ্রুত পরিচিতি পান। বিশেষ করে তাঁর উচ্চারিত ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও ভাইরাল হয়।
Leave a Reply