1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২০২৬ উপলক্ষে করিমগঞ্জে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”

  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২০২৬ উপলক্ষে করিমগঞ্জে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”

আরিফুল ইসলাম রিফাত
করিমগঞ্জ -কিশোরগঞ্জ প্রতিনিধি।”

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা প্রশাসন কৃতক আয়োজিত হয়েছে, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা।
বুধবার (৫ আগস্ট) সকালে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে মুসলিমা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলামিন কবির, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ , শোয়াইব খান।এই সময় আরো উপস্থিত ছিলেন,করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান দুলাল শিকদার। করিমগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আশরাফ হোসেন পাভেল। করিমগঞ্জ উপজেলা জামাতের আমির আবুল কাশেম, বাংলাদেশ হেফাজত ইসলামের সভাপতি – মাওলানা দ্বীন ইসলাম সাহেব । বাংলাদেশ খেলাফত মজলিসের করিমগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক -শহীদুল্লাহ সাদী। বাংলাদেশ ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম সাহেব।জাতীয় নাগরিক পার্টি করিমগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক,মোবারক হোসেন।গণঅধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম সাহেব।
এর জুলায়ের শহিদপরিবারের সদস্যরা, এবং জুলাই যুদ্ধারা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ,সামাজিক,, সাংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শামীমা সুলতানা, একাডেমিক সুপারভাইজার করিমগঞ্জ।

 

 

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির