1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ”

  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

“নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ”
​মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ:
নওগাঁ সদরে সিয়াম ফল ভান্ডারের মালিকের ওপর অতর্কিত হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ক্যাশ বাক্সে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
​সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানেই এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ফল ব্যবসায়ী মোঃ জুয়েল সরকার (২৯) নওগাঁ সদরের চকপ্রাচী এলাকার মোঃ মন্টু সরকারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ট্রাক চালক মোঃ মনির হোসেন (২৫) ও নওগাঁ সদর জনকল্যাণ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (৩০)-সহ অজ্ঞাতনামা ৪ জন সিয়াম ফল ভান্ডারে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অভিযুক্ত মনির হোসেন কাছে থাকা হেলমেট কেড়ে নিয়ে জুয়েল সরকারের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন এবং এতে তার হাত কেটে মারাত্মক জখম হয়। এ সময় অন্যান্য সহযোগীরা তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে।
​ব্যবসা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে অভিযুক্ত মনির হোসেন ক্যাশ বাক্সে থাকা ৫ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে নেয় এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত কেটে পড়ে।
​পরে স্থানীয় ব্যবসায়ী মাহাবুব আলম ও সোহেল সরকারের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবার ও সহযোগীদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার বিবরণ সম্বলিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির