1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ”

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ:
‎গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎নিহত আনছার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।পরিবারের সদস্যরা জানান, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সরকারের দেওয়া একটি প্রতিবন্ধী কার্ডও ছিল তার। বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
‎স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার একটি প্রতিবন্ধী কার্ডও ছিল। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সকালে পুকুরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির