1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্যর ‘বিশাল নৌকা বাইচ”

  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

শিবচরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্যর ‘বিশাল নৌকা বাইচ”

​সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বহুল প্রতীক্ষিত ‘বিশাল নৌকা বাইচ । “এসো সবাই মিলে দেখি” এই স্লোগানে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশ নিতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার ৭ই জুলাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ছুত্তর খা কান্দির সামনে বিকাল ৪ টার সময় বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন হাওলাদার, বহেরাতলা উত্তর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ঠান্ডু বেপারী,৪ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার কিনাই খান, ৫ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার করিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

​নৌকা বাইচে বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নৌকা আসে। পাশাপাশি গ্রামীণ এ বাইচ উৎসবমুখর পরিবেশে দুর দুরান্ত থেকে নারী পুরুষ বৃদ্ধ শিশুদের ঢল নেমেছে।

নৌকা বাইচ দেখতে আসা করিম মাদবর বলেন, অনেকদিন পর নৌকা বাইচ দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তিনি বলেন, এখন তো তেমন একটা পানি উঠে না জমিতে সে জন্য নৌকা বাইচ খুব একটা হয় না,ধন্যবাদ যারা আয়োজনে করেছেন।

বাইচ দেখতে আসা শিক্ষার্থী সোনিয়া বলেন, আজকে নৌকা বাইচ দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আমি আমার ছোট ভাই ও বান্ধবীদের সাথে আসছি খুবই মজা হইছে।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করার জন্য এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শকের এই উপস্থিতি প্রতিযোগীদের আরও বেশি উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরুস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির