1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারের পাশে সেনাবাহিনী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১২ আগস্ট ) সকালে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে লংগদু জোনের পক্ষ থেকে ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার ক্যান্সারে আক্রান্ত পিতার উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস ভুক্তভোগী পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রিয়েল চাকমার পিতা। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই সহায়তা পরিবারের জন্য কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
আর্থিক অনুদান গ্রহণের পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানো এই সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোনো মানবিক প্রয়োজনে সেনাবাহিনী পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির