“টংগিবাড়ী থানার পুলিশ কর্তৃক বিশেষে অভিযানে ২ (দুই)টি গাঁজার গাছ লম্বা (উচ্চতা) অনুমান ৩ (তিন) ফিট ৯ (নয়) ইঞ্চি করে, এর পরিচর্যাকারীর ০১ জন আসামী গ্রেফতার”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি
হারানো রশিদ শেখ
পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়ের দিক-নির্দেশনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টংগিবাড়ী থানার পুলিশ কর্তৃক বিশেষে অভিযানে ২ (দুই)টি গাঁজার গাছ। যথাক্রমে ১) একটি গাঁজা গাছ, কয়েকটি ডাল পালাসহ লম্বা (উচ্চতা) অনুমান ৫ (পাঁচ) ফিট ২ (দুই) ইঞ্চিসহ ও ২) একটি গাঁজা গাছ, কয়েকটি ডাল পালাসহ লম্বা (উচ্চতা) অনুমান ৩ (তিন) ফিট ৯ (নয়) ইঞ্চিসহ এর পরিচর্যাকারী গ্রেফতারকৃত আসামী মোঃ মোমিন ঢালী (৪৫), পিতা-মৃত আঃ জলিল ঢালী, সাং-পশ্চিম পাইকপাড়া, থানা-টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জকে টংগীবাড়ী থানাধীন আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ মোমিন ঢালী (৪৫) এর একচালা ছাপড়া টিনের ঘরে দক্ষিণ পার্শ্বে হইতে গ্রেফতার করে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয় এবং আসামীকে ইং ১২-০৮-২০২৬খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply