1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান”

 

মোঃ সারোয়ার হোসেন অপু 
নওগাঁ জেলা প্রতিনিধি:

প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পশু-প্রাণীর সুচিকিৎসায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকীতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী মোছাঃ নুরুন্নাহার এবং সন্তান সাংবাদিক কাজী নুরুন্নবী (নাইস)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশু-প্রাণী চিকিৎসক মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহিনুর আলম, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন এবং অবসরপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, এছাড়াও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের প্রাক্তন সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই মরহুম কাজী মোফাজ্জল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৪৫ সালে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণকারী এই গুণী ব্যক্তি ১৯৬৩ সালে সাফল্যের সাথে ম্যাট্রিক পাসের পর পশু সম্পদ অধিদপ্তরে যোগদান করেন।

কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্জনের ঝুলিতে ছিল ১৯৭২ সালে ময়মনসিংহ থেকে লাইভস্টক ট্রেনিং কোর্সে প্রথম স্থান অর্জন, ১৯৮৮ সালে গাইবান্ধা হতে পশু সম্পদ উন্নয়নে শ্রেষ্ঠত্বের সনদ এবং ১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে জেলাভিত্তিক শ্রেষ্ঠ পশু চিকিৎসকের গৌরব।

২০০৩ সালে অবসর গ্রহণের পরও তিনি নিজ এলাকায় পোল্ট্রি খামার গড়ে তুলে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখেন। ২০১৯ সালের ৩১ জুলাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই সৎ ও নিষ্ঠাবান চিকিৎসক আজও তাঁর কর্ম ও সততার স্মৃতি হয়ে সহকর্মী ও এলাকাবাসীর হৃদয়ে বেঁচে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির