1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রৌমারীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক”

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

“রৌমারীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক”

কে,এম,জাকির,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. শাহিনুর রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীনস্থ বাংলা বাজার বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০৬৫ হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার আজিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩৭৫ এমএলের ১২ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদ উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী শাহিনুর রহমানকে আটক করা হয়। আটককৃত শাহিনুর রহমান রৌমারী থানার নওদাপাড়া গ্রামের মো. শাহাজামাল মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত মদসহ রৌমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির