1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

‎”চিলমারীতে ১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

‎”চিলমারীতে ১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

‎মোঃ রাব্বি হাসান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‎কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, চিলমারী মডেল থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রমনা মডেল ইউনিয়নের রমনা এমপির মোড় এলাকায় জনৈক রাজু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে এবং একই ইউনিয়নের মুদাফৎথানা বেলেরভিটা স্কুলের গেটের সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তাররা হলেন রমনা মিস্ত্রীপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৫৭) এবং মুদাফৎথানা সরকারপাড়া এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবু (৪০)। তারা দুজনই চিলমারী থানার ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

‎চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চিলমারী মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।

‎এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির