“শুভ জন্মদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া”
সাইদুজ্জামান ভুইয়া
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপোষহীন’ নেত্রীর উপাধি পান।
১৫ আগস্ট মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। স্বামী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছে। ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ফের ঘুরে দাঁড়িয়ে দলটি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বার বার প্রমাণ করেছে।
বিএনপি’র চেয়ারপার্সন এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমান করে তিনি কত জনপ্রিয় ছিলেন, তার প্রয়ানে জাতি একজন মহামূল্যবান নেতৃত্ব হারিয়েছে। আজ ১৫ ই আগস্ট তার জন্মদিনে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি।
Leave a Reply