1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে রেনু মাছ ধ্বংস”

  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে রেনু মাছ ধ্বংস”
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ।
বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে রেনু মাছ ধ্বংস করা হয়েছে।
জানা যায় , নওগাঁর বদলগাছীর উপজেলা সদরের লেখক অফিস সংলগ্ন ও বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের পিছনে অবস্থিত পিন্ডিরা মৌজায় ১.২০ শতাংশ (দলা পুকুর) টির মালিক মোঃ মোশাররফ হোসেন সরদার, তার সন্তান -সন্তাদি,মৃত নূর মোহাম্মদ মেম্বার তার সন্তান -সন্তাদি,মৃত ইসমাইল হোসেন তার সন্তান -সন্তাদি, আলী হাসান বুলবুল। তাদের নিকট থেকে দীর্ঘদিন যাবত লিজ নিয়ে পুকুরটিতে মাছ চাষ করে আসছিলেন পিন্ডিরার একরামুল।কিন্তু গত জানুয়ারি ২০২৬ ইং হতে জানুয়ারি ২০২৮ ইং তিন বছর মেয়াদে তিনলক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মোঃ এনামুল হক পিতা জাফর আলী,সাং-কাষ্টডোব কে লিজ দেওয়া হয়। এনামুল হক পুকুরটি লিজ নিয়ে প্রথমত বাজারজাত করণের লক্ষে রুই,কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছ চাষ । কিন্তু গতমাসে রাতের আঁধারে কে বা কাহারা বিষ প্রয়োগ করায় মাছ গুলো ধীরগীতিতে মরতে শুরু করে। বিষয়টি এনামুল উপলব্ধি করে মাছগুলো পুকুর থেকে তুলে বাজারজাত করেন এবং পুকুরের পানি সেচ করে শুকিয়ে বিষপ্রক্রিয়া আছে কিনা সেইলক্ষে চুনসহ জীবাণু নাশক দিয়ে আবার পানি দিয়ে পুকুরটি পরিপূর্ণ করেন এবং রেণু মাছ চাষ করেন। আর পাঁচ-ছয় দিন পর তার রেণুমাছ গুলো বাজারজাত করা যেতো। কিন্তু পূর্বেরন্যায় গতকালরাতে কে বা কাহারা আবারও বিষ প্রয়োগ রেণুমাছসহ সকল প্রকার জলজপ্রাণী মারা যায়।
মোঃ এনামুল হক বলেন, আমি তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে দুইবার ক্ষতিগ্রস্থ হয়েছি। এবার আমার প্রায় ১০-১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মালিক পক্ষের পক্ষে আলী হাসান বুলবুল বলেন, ঘটনা শুনেছি আজকে মালিক পক্ষের সবাই বসে আলোচনার মাধ্যমে সন্ধা সিন্ধান্ত নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির