1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রাতের আঁধারে কৃষকের লাউ ক্ষেতের গাছ কেটে নষ্ট, সুষ্ঠু তদন্তের দাবি”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

“রাতের আঁধারে কৃষকের লাউ ক্ষেতের গাছ কেটে নষ্ট, সুষ্ঠু তদন্তের দাবি”

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এক কৃষকের লাউ ক্ষেতের ফলনশীল গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস মিয়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কৃষক ইউনুস মিয়ার অভিযোগ, তিনি প্রায় ২০ শতাংশ জমিতে লাউ চাষ করেছিলেন। অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে গড়ে তোলা ক্ষেতের গাছগুলোতে লাউ ধরেছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা ক্ষেতের লাউ ধরা গাছগুলো কেটে দিয়ে ব্যাপক ক্ষতি করেছে।

সকালে ক্ষেতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান ইউনুস মিয়া। তাঁর দাবি, এই ক্ষতির কারণে তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। একজন কৃষকের দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ এভাবে নষ্ট করে দেওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস মিয়া বলেন, “অনেক কষ্ট ও টাকা খরচ করে লাউ ক্ষেতটি তৈরি করেছি। গাছগুলোতে লাউও ধরেছিল। রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে আমার এত বড় ক্ষতি করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির