1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির”

কে,এম,জাকির,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

স্বচ্ছ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অঙ্গীকার নিয়ে অবশেষে নতুন উদ্যমে যাত্রা শুরু করল কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহ্যবাহী ‘মুক্তাঞ্চল প্রেসক্লাব’। দীর্ঘ ৬ বছরের দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে গতকাল ১৮ই আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী ২ (দুই) বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন-এর রৌমারী প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম (সাজু) সভাপতি এবং জাতীয় দৈনিক অভয়নগর-এর রৌমারী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মেহেদী হাসান দৈনিক আশার আলো এবং সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম ফারুকী (দৈনিক বাংলাদেশ সমাচার)। ৭ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য মুক্তাঞ্চল প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠার ইতিহাস ও পুনর্জাগরণ উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে “মুক্ত চিন্তা, সত্য প্রকাশ, রৌমারীর মূল ধারার বিকাশ” এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে রৌমারীর থানা রোড, জামে মসজিদ সংলগ্ন, জাহানারা মার্কেটে স্থায়ী প্রাতিষ্ঠানিক বার্তা নিয়ে যাত্রা শুরু করেছিল ‘মুক্তাঞ্চল প্রেসক্লাব’। শুরুতে একদল তরুণ ও উদ্দীপ্ত সংবাদকর্মীকে নিয়ে সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে এর কার্যক্রম পুরোদমে শুরু হলেও পরবর্তীতে নানা বাস্তবমুখী জটিলতায় এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর ১৮ই আগস্টের সভায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করল। দুর্নীতির বিরুদ্ধে ও অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মুক্তাঞ্চল প্রেসক্লাব কেবল সাংবাদিকদের একটি পেশাগত সংগঠন হিসেবেই থাকবে না, বরং এটি হবে রৌমারী ও তার আশেপাশের অঞ্চলের অবহেলিত মানুষের মৌলিক অধিকার আদায়, আঞ্চলিক সমস্যা, নদীভাঙন, অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে এক আপসহীন বলিষ্ঠ কণ্ঠস্বর। নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম (সাজু) ও সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জাকির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং তরুণ লেখকদের জন্য একটি সুস্থ-সুন্দর সাংবাদিকতার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। রৌমারীর সম্ভাবনা ও সমস্যাগুলোকে জাতীয় গণমাধ্যমে বলিষ্ঠভাবে তুলে ধরতে মুক্তাঞ্চল প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাবে।” উপস্থিত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণমাধ্যমকর্মীগণ আশা প্রকাশ করেন যে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে মুক্তাঞ্চল প্রেসক্লাব রৌমারী অঞ্চলে সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ বস্তুভিত্তিক সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির