1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বাঙ্গরায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

বাঙ্গরায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ”

সাইদুজ্জামান ভুইয়া

‘মাদককে না বলি, সুস্থ সমাজ গঠনে সহায়তা করি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের সভাপতিত্বে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় থেকে মাদকবিরোধী র‍্যালিটি বের হয়। বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ।

বিএনপি নেতা গোলাম মোস্তফা ও শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান খান, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম এবং দৌলতপুর দরবার শরীফের পীর সাহেব নাইমুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি দোলাল মিয়া, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর সাদাগর, সহসভাপতি নাসির মাস্টার, সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী বাছির মিয়া, সাধারণ সম্পাদক নাঈম সরকার ও সাংগঠনিক সম্পাদক শেখ শাহাপরান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, ‘মাদক সেবনকারী বা বিক্রয়কারী—কারও সঙ্গে পুলিশের কোনো আপস নেই। কোনো মাদক কারবারি ও সেবনকারীকে আমরা ছাড় দেব না। আজ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হলো। বর্তমানে আমাদের মাদকবিরোধী অভিযান চলছে, তা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাঙ্গরার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপন করা হবে। সেখানে পরিচয় গোপন রেখে মাদকসংক্রান্ত অভিযোগ জানানো যাবে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা-৩ আসনের ৬ বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে মুরাদনগর ও বাঙ্গরাকে মাদকমুক্ত করতে হবে। এককভাবে প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদকবিরোধী এ সামাজিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এলাকার মাদক কারবারিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানান বক্তারা।

তারা আরও বলেন, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, এএসআই আতিকুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুক আহমেদ পাখি, সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য আবু বক্কর, বিএনপি নেতা হুমায়ুন, আলাউদ্দিন, রোস্তম, মাইনুদ্দিনসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির