1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

দাওয়াত খেতে আর যাওয়া হলো না মা ও মেয়ের তার আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা ।”

  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

দাওয়াত খেতে আর যাওয়া হলো না মা ও মেয়ের তার আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা ।”
মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

 

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে স্বামী-সন্তানকে নিয়ে হাসিমুখে বাড়ি থেকে বেরিয়েছিলেন সম্পা বেগম (৩৫)। সঙ্গে ছিলেন ৯ বছরের মেয়ে নুছাইফা আক্তার। তবে আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর আগেই ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্পা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী। নিহত নুছাইফা আক্তার তাদের মেয়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ।

স্থানীয়রা জানান, সেলিম সরকার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন স্ত্রী সম্পা ও মেয়ে নুছাইফা। পরে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

ঢাকায় সড়ক দুর্ঘটনায় ছয় বছরে প্রাণ গেছে ১৩৮৪ জনের

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির