1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল সিকদারের মদনমোহন মন্দির পরিদর্শন”

  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল সিকদারের মদনমোহন মন্দির পরিদর্শন”
জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল সিকদার মদনমোহন মন্দির পরিদর্শন করেছেন।

শুক্রবার (২২ আগষ্ট) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া মদনমোহন মন্দির
পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল সিকদার।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাগর সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি রেঞ্জার চাম্পা লাল বৈদ্য, মনসুরনগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রুখসানা আক্তার, দেবব্রত দেব, কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।

পুষ্পবতী বর্ধন ও প্রিয়ম বৈদ্য এর গীতাপাঠ এবং সিনথিয়া বৈদ্য ও আনন্দ বর্ধনের ধর্মীয় সারাংশ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিমল চন্দ্র দেবনাথ, মনি দাস, রবি লাল বর্ধন, প্রণয় দেব সহ ভগবত শিক্ষা একাডেমির শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভগবত শিক্ষা একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল শিকদারকে সম্মাননা স্মারক এবং মানপত্র উপহার দেওয়া হয়। এছাড়াও সমাজসেবা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপককে এবং সমাজকর্মী বিমল চন্দ্র দেবনাথ ও মনি দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কোমলমতি শিশুদের দিকনির্দেশনামূলক আলোচনা করে প্রধান অতিথি রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল শিকদার বলেন, শরীরচর্চা, খেলাধুলা এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং ধর্মীয় জ্ঞান থাকতে হবে। তবেই সঠিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির