1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়িতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু”

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

খাগড়াছড়িতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নৃত্য ও সংগীতশিল্পীরা অংশ নেন। তাদের পরিবেশনায় নজরুলের কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
‘নজরুলের চেতনা নতুন প্রজন্মের পথ দেখাবে’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার এক অনন্য কবি। তাঁর সাহিত্য ও দর্শনের মূল বার্তা ছিল মানুষের মুক্তি এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শের সঙ্গে পরিচিত করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণ প্রজন্মকে যদি নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তারা আরও উদার, সহনশীল ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ফারিয়া সুলতানা আরও বলেন, নজরুলের গান-কবিতা শুধু মঞ্চের পরিবেশনার বিষয় নয়; এগুলোর মধ্যে রয়েছে সমাজ পরিবর্তনের শক্তি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং মানুষকে ভালোবাসার শিক্ষা। তাই নজরুল বর্ষ উদযাপনের মতো আয়োজনের মাধ্যমে তাঁর সৃষ্টিকে মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী তিনদিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলবে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির