1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন”

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১১ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন”

খাগড়াছড়ি প্রতিনিধি।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস।

রোববার দুপুরে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও
সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

পরে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার পরপরেই যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।
০১৬০৯০১৮০১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির