1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১ জন দেখেছেন

“নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।

ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতায় তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ যুব সংঘের নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেক এবং ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ যুব সংঘের জেলা সভাপতি বাবলু বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রুমেল মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি পারদর্শী বড়ুয়া, কৃষিবিদ বিপ্লব বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির ৪১ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ১৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

এদিন বৌদ্ধ যুব সংঘের নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে বাবলু বড়ুয়া, সাধারণ সম্পাদক হিসেবে সাম্য বড়ুয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রীতম বড়ুয়ার নাম ঘোষণা করা হয়। তাঁদের নেতৃত্বে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার পদ-পদবিতে নয়, বরং দায়িত্ববোধ, ঐক্য, সততা ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতায়। বৌদ্ধ যুব সংঘের নবীন নেতৃত্বকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে শিক্ষা, মানবসেবা, সামাজিক সম্প্রীতি এবং যুবসমাজের ইতিবাচক বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তাঁরা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই তরুণদের মেধা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের এ স্বীকৃতি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বৌদ্ধ যুব সংঘ আগামী দিনে সমাজের কল্যাণে আরও গতিশীল ভূমিকা রাখবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির