1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“এলএসটিডি প্রকল্পের সহায়তায় ধনবাড়িতে কৃষকদের হাতে কৃষি উপকরণ”

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

“এলএসটিডি প্রকল্পের সহায়তায় ধনবাড়িতে কৃষকদের হাতে কৃষি উপকরণ”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল

কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত জাতের ধান বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ঈদগাঁও মাঠে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে পরিচালিত কিসামত প্রযুক্তি গ্রাম কার্যক্রমের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় কিসামত প্রযুক্তি গ্রামের ১৫০ জন কৃষকের মধ্যে ব্রি উদ্ভাবিত নতুন ০৮টি আধুনিক জাতের ধানের প্রায়োগিক পরীক্ষণ স্থাপনের উদ্দেশ্যে ধান বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে গবেষণার ফলাফল সরাসরি কৃষকের জমিতে প্রয়োগ ও মূল্যায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মাসুদুর রহমান । তিনি বলেন, ব্রি উদ্ভাবিত আধুনিক জাতসমূহ স্থানীয় পরিবেশে পরীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা ও সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবং প্রধান ড. মসউদ ইকবাল। তিনি বলেন, কৃষকের জমিতে পরিচালিত প্রায়োগিক পরীক্ষণের মাধ্যমে গবেষণার ফলাফল আরও বাস্তবভিত্তিক ও কার্যকর হচ্ছে। এর ফলে আধুনিক জাত ও প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছাচ্ছে এবং টেকসই ধান উৎপাদনের ভিত্তি আরও সুদৃঢ় হচ্ছে।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম এছাড়াও উপস্থিত ছিলেন এলএসটিডি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় অংশগ্রহণকারী কৃষক মো: শাজাহান বলেন, “ব্রি’র ধান বীজ ও অন্যান্য কৃষি উপকরণ পেয়ে আমরা উপকৃত হয়েছি। এতে ভালো ফলনের আশা করছি।”
আরেকজন কৃষক আবু সাঈদ পাঠান বলেন,“ব্রি’র সহায়তায় আমরা নতুন জাত চাষের সুযোগ পাচ্ছি। এতে খরচ কমবে বলে আশা করছি।”
আয়োজকরা জানান, এই প্রায়োগিক পরীক্ষণের ফলাফল ভবিষ্যতে ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত নির্বাচন এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির