“নেত্রকোনায় কর্মসংস্থান সৃষ্টিতে শুরু হয়েছে জব ফেয়ার–২০২৬”
পলাশ পাল, জেলা প্রতিনিধি
আজ ২৮শে জানুয়ারি বুধবার নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই প্রথমবারের মতো শুরু হয়েছে জব ফেয়ার–২০২৬। তরুণ তরুণী চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এই আয়োজন একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এই জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সরাসরি নিয়োগ দাতা প্রতিষ্ঠানের সাথে কথা বলে সরাসরি সিভি ড্রপ করার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আজই প্রাথমিক বাছাই শেষে খুব দ্রুতই নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ফেয়ার চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা চাকরি প্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ দ্রুত মেলায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
জব ফেয়ার–২০২৬ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Leave a Reply