1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শিবচরে হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে তিন দিন ব্যাপী ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন

“শিবচরে হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে তিন দিন ব্যাপী ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

বুধবার (২৮শে জানুয়ারি) থেকে শুরু হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক ভারত উপমহাদেশের আধ্মাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার তিন দিনব্যাপি ৮১ তম বার্ষিক ওয়াজ মাহফিল।

হাজী শরীয়ত উল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদ্রাসার , ৮১তম ওয়াজ মাহফিল বর্তমান পীর আব্দুল্লাহ মুহাম্মদ হাসান হুজুরের বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যে দিয়ে শুরু হয় এ মাহফিল।

মাহফিলের ২য় দিন ২৯ শে জানুয়ারী বাদ জোহর বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরায়েজী সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখগন ওয়াজ নসীহত পেশ করবেন। আগামী ৩০ জানুয়ারি শুক্রবার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে কয়েক লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করে থাকেন।

দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান, পীর সাহেব। মাহফিলের অংশগ্রহন করার জন্য বুধবার সকাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ,শরীয়তপুর,চাঁদপুর,মাদারীপুর, ভোলা, পটুয়াখালী,ফরিদপুর,রাজবাড়ী,গোপালগঞ্জ,সিরাজগঞ্জসহ দূর দূরান্ত থেকে মুসল্লীরা আসতে শুরু করেছে।

মাহফিল উপলক্ষে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশাল আয়জনের বিস্তৃতি ময়দানের বাশের খুটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা ও ত্রিফল দিয়ে তৈরী করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল।

মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম। মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পুরো বাহাদুরপুর ময়দানে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি শুক্রবার রাত এগারটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ মো: হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির