1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়ক- পুলিশ কমিশনার আং কুদ্দুস চৌঃ পিপিএম”

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

“শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়ক- পুলিশ কমিশনার আং কুদ্দুস চৌঃ পিপিএম”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিক পালন করে। বিশ্বায়নের যুগে শিশুদেরকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম এসব কথা বলেন।

সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী ও মাহবুবুর রহমান হাদী’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী। অনুষ্ঠানে এসএমপি সিলেটের বিভিন্ন বিভাগের উচ্চপদস্ত পুলিশ কর্মকর্তাগণ ও সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন।

ক্রীড়া কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ শাহাদত হোসেন সার্বিক ব্যবস্থাপনায় মনোমুগ্ধকর ডিসপ্লে পরিচালনা করেন সহকারী শিক্ষক (সাংস্কৃতিক) তাহমিনা আক্তার। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী কাওছার রহমান মুত্তাকী ও গীতা থেকে পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী হরিপ্রীয়া দেবী পূজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির