“নেত্রকোনার কলমাকান্দায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা”
পলাশ পাল, জেলা প্রতিনিধি
আজ ৩১ জানুয়ারি কলমাকান্দা উপজেলায় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কয়েকজন ক্রেতার দায়ের কৃত অভিযোগ এর প্রেক্ষিতে এবং বিভিন্ন তথ্য অনুসন্ধানে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিচালিত এ অভিযানে কলমাকান্দা থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
এ সময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং সরকার নির্ধারিত মূল্যে সকল পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমান।
Leave a Reply