1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাটের মাঠ এখন সবুজের সমারোহ”

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন দেখেছেন

“ঘোড়াঘাটের মাঠ এখন সবুজের সমারোহ”

কায়সার হাবিব পাপ্পু,, ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিস্তৃর্ণ মাঠ এখন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজই বলে দেয় গ্রাম বাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি বোরো ধানের মাঠ।
শেষ মুহূর্তে সব কিছু ঠিক থাকলে কৃষকরা বাম্পার ফলনের বুকভরা আশা করছেন কৃষক ।মাঠের পর মাঠ সবুজ আর সবুজে ঘেরা, তার সাথে যোগ হয়েছে নুতন ধরনের সাদা রং-এর শীষ। এ যেনো এক অপরুপ সৌন্দর্য নিয়ে দেখা দিয়েছে মৌসুমি ফসল বোরো ধানের ক্ষেতে।
স্থানীয় কৃষকদের ধারনা, এরকম আবহাওয়া ভালো থাকলে এবারও উপজেলার সবগুলো ধানের জমিতে ভালো ফলন হবে ।
দিনাজপুর জেলার কয়েকটি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলা ধানের জন্য বিখ্যাত । জমি ধান চাষাবাদের জন্য উপযোগী। এসব এলাকার জমিগুলোতে দোআঁশ মাটি ও জৈব সারের কারণে বার্ষিক একই ফসল হয়।
আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা রোপণ, নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
এ সময় থেকে ধান পাকা পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবং ধানের জমিতে কোনো প্রকার রোগবালাই না হলে, এসব জমিতে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মন ধান পাওয়া যাবে। এমনটাই জানালেন উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯ হাজার ১৩৫ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান উৎপাদনের সম্ভাব্য লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ৬৩ হাজার ৩৪৫ মেঃটন ও চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪২ হাজার ২৩০ মেঃ টন।
এ বছর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮০টি, বিএডিসি ১১টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ১৯৮টি, ডিজেল চালিত অগভীর ৯৫০টি, বিদ্যুৎ চালিত অগভীর ৪৯৩টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত ৫টি নলকূপের মাধ্যমে ইরি বোরো ধানের আবাদে সেচ প্রদান করা হচ্ছে।
উপজেলা উপ-সহকারী কৃষি বর্সকর্তা মোঃ মোমদেল হোসেন,সাখাওয়াত হোসেন ও মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজজামান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধান চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় শতকরা ৬০ ভাগ ধানের শীষ বের হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির