1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্বোধন”

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ জন দেখেছেন

“মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্বোধন”

রিপন কান্তি ধর, জেলা রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) বেলা ৩টায় মৌলভীবাজার জেলা শহরের ফরেষ্ট অফিস রোডে অপরাজিতা ভবন ৩য় তলায় সেলফ কনফিডেন্সে কোচিং সেন্টারের শুভ উদ্ধাধন অনুষ্ঠানে হিন্দু কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কবি অসিত দেব।

সেলফ কনফিডেন্সে কোচিং সেন্টারের পরিচালক রিপন কান্তি ধর রুপকের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ইন্দ্রজিত দেব, ডেপুটি রেঞ্জার শিক্ষক চাম্পা লাল বৈদ্য, বনবিভাগের কর্মকর্তা বিপ্লব সরকার, ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিশ্বজিত দেব, মৌলভীবাজার সরকারি কলেজ হিসাব শাখার দয়াময় গোস্বামী, পুলিশে কর্মরত সংস্কৃতিকর্মী সন্ধীপ দাস শংকর, সমাজকর্মী বিপ্লব দাস, বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথ, শিক্ষক প্রদীপ দেবনাথ।

এসময় আব্দুল লতিফ, নকুলেশ্বর দেবনাথ, পান্না কান্তি পাল, শিল্পী দাস, মীরা দাস, বিথীকা দাস, ঋতু সরকার, প্রণয় দেব, বিপ্রজিত মল্লিক, শ্রীকান্ত চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কবি অসিত দেব তার বক্তব্যে বলেন, এমন উদ্যোগ সচরাচর কম দেখা যায়। অনেকেই ভিন্ন ব্যবসায়িক চিন্তা নিয়ে কোচিং সেন্টার খোলেন কিন্তু ব্যতিক্রম হলো সেলফ কনফিডেন্স কোচিং সেন্টার। তাদের ভূমিকা অতুলনীয়। তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে মানবসেবা। শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ধার্ষ্যকৃত কোন বেতনের বাধ্যবাধকতা নেই। তিনি সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের সফলতা কামনা করেছেন।

বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ইন্দ্রজিত দেব বলেন, আমাকে সম্মমননা স্মারক দেওয়ার জন্য এই কোচিং সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি ডেপুটি রেঞ্জার শিক্ষক চাম্পা লাল বৈদ্য বলেন, সততা ও নিষ্ঠার মধ্যদিয়ে একদিন এই কোচিং সেন্টার তার লক্ষমাত্রায় পৌছাবে।

আলোচনা শেষে কবিতা পাঠ করেন কবি অসিত দেব, ইন্দ্রজিত দেব প্রমুখ। সংগীত পরিবেশন করেন ঋতু মল্লিক, ষষ্ঠী দেবনাথ পুজা, শ্রাবন্তি দেবনাথ, বিশ্বজিত দেব, শ্রীকান্ত চন্, সন্ধীপ দাস শংকর প্রমুখ। তবলায় ছিলেন দয়াময় গোস্বামি। পরে চা চক্রের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির