“৪০ ফিট পানির নিচে পাওয়া গেল পদ্মা সেতুর কাছে নিখোঁজ সেই কলের ছাত্রের মরদেহ”
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী,প্রতিনিধি-হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করার জন্য ঝাপ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবরি দল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৪০ ফিট পানির নিচে হতে ওই মরদেহ উদ্ধার করে তারা স্বজনদের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছেন।
এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪নং পিলারে কাছে এমআইএসটির এর ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যায়। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাপ দেয় । দুই জন ছাত্র সাতরিয়ে উঠলেও একজন নিখোঁজ হয়। নিখোজের নাম নাইম। সে সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং এর ২য় বর্ষের ছাত্র।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারটার দিকে নিখোঁজ কলেজ ছাত্রর মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওরে মৃতদেহ তিন নিহতের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, গত শনিবার বিকেলের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালায়।
Leave a Reply