“যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে ডা. শফিকুর রহমানের রূপে খুদে শিক্ষার্থী”
মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখে চমকে ওঠেন অনেকেই। তবে পরে জানা যায়, তিনি স্বয়ং উপস্থিত নন—বরং তার আদলে সেজেছে এক খুদে শিক্ষার্থী।
রংপুর নগরীর আল আজহার মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের চরিত্রে সেজে অংশ নেয় প্রতিষ্ঠানের প্লে শ্রেণির শিক্ষার্থী তাজকিরাতুল আখির তানিজ। তার পোশাক-পরিচ্ছদ, ভঙ্গি ও উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিরা তানিজের এই ব্যতিক্রমী উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, এমন আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
Leave a Reply