1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বৈষম্যহীন ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান”

  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

“বৈষম্যহীন ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে সরকারি কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন। দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে এবং ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা আরও বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবক। তাদের ন্যায্য অধিকার উপেক্ষা করা হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারকে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

অবস্থান কর্মসূচিতে খাগড়াছড়ি জেলার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির