1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দক্ষিণ সুরমার সিলামে মাহে রমজান উপলক্ষে সৈয়দ শামীমের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ”

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ জন দেখেছেন

“দক্ষিণ সুরমার সিলামে মাহে রমজান উপলক্ষে সৈয়দ শামীমের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

সিলেটের দক্ষিণ সুরমা সিলাম পশ্চিম পাড়ায় সিলাম ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির ইউকে এর সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জালাল হোসেন শামীমের অর্থায়নে মাহে রমজান উপলক্ষে গরিব দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বাদ মাগরিব সিলাম পশ্চিমপাড়া শাহ মোজাম্মেল আলীর বাড়িতে এ উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা সমাজসেবী শাহ মোজাম্মেল আলীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাম পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান ছালেক, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর ও ইনচার্জ মোঃ মিসবাহ উদ্দিন, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম আলমগীর, সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ জামাল উদ্দিন, সমাজসেবী হাজী সিরাজুল ইসলাম, পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটার আবু সাইদ জুবেরী ছাদ, বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারি অ্যাডভোকেট হাসান মিয়া, সদস্য আব্দুল করিম, সিলাম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ সাদিক মিয়া, সমাজসেবী আহাদ হোসেন, মজির উদ্দিন মজন, শরিফ উদ্দিন, শামসুদ্দিন শামসু, খোরশেদ আলম মুন্না, শাহ মনজুরুল ইসলাম জুয়েল প্রমুখ।

পরে প্রবাসী, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির