1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বরই খাওয়ার প্রলোভনে ধুনটে শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর গ্রেপ্তার”

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

“বরই খাওয়ার প্রলোভনে ধুনটে শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর গ্রেপ্তার”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে বরই খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার একটি আত্মীয়ের বাড়ি থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সবেল প্রামানিকের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে অভিযুক্ত কিশোর ওই শিশুটিকে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি সংকটাপন্ন হয়ে পড়লে এবং চিৎকার শুরু করলে কিশোরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৩০ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক ছিল। গ্রেপ্তারের পর রোববার তাকে বগুড়া আদালতে তোলা হলে, বয়স বিবেচনায় আদালত তাকে যশোরের একটি শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির