“হবিগঞ্জে ডিবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে জনতা ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর থেকে বিশেষ কৌশলে মাদক পাচারের সময় আসামিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মো. সানাউল হক (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। এ সময় তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের গামলায় রাখা ৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply