1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“তৃণমূল পর্যায়ে নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

“তৃণমূল পর্যায়ে নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

তৃণমূল পর্যায়ে নারী–শান্তি–নিরাপত্তা (Women, Peace and Security—WPS) অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে দিনব্যাপী একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর যৌথ আয়োজনে ও বিএনপিএস ইউএন উইমেন-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ’র প্রজেক্ট অফিসার হালিমা আক্তার লিজা,প্রজেক্ট এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সেঁজুতি ধর,খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র সহকারী পরিচালক গীতিকা ত্রিপুরা,কাজল বরন ত্রিপুরা।

কর্মশালায় নারী অধিকার সংগঠন, কমিউনিটি-ভিত্তিক সংগঠন, যুব সংগঠনহ বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডার গুরুত্ব, জাতীয় কর্মপরিকল্পনার লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের কৌশল নিয়ে সক্রিয়ভাবে মতবিনিময় করেন।

আলোচনায় বক্তারা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর রেজুলেশনের আলোকে প্রণীত নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। এই পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করা এবং যুব সমাজ ও কমিউনিটি সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য।

বক্তারা আরও বলেন, নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয়করণ একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সমতাভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও নারী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী অধিকার, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির